কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ জাতীয়করণের দাবিতে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ডিগ্রি কলেজ চত্বরে গতকাল রোববার বিক্ষোভ মিছিল করা হয়েছে। এ সময় শিক্ষার্থী-শিক্ষক ও স্থানীয় ব্যক্তিরা জাতীয়করণের তালিকা সংশোধন করা না হলে আরও বড় কর্মসূচির ঘোষণা দেন।
রানীশংকৈল উপজেলায় জাতীয়করণের তালিকায় রয়েছে রানীশংকৈল মহিলা ডিগ্রি কলেজের নাম। এ তথ্য জানার পর থেকেই রানীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষার্থী-শিক্ষক ও এলাকাবাসী আন্দোলন করছেন।