কলেজ জাতীয়করণ করায় আনন্দ শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের নাগেশ্বরী কলেজকে জাতীয়করণ করায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কলেজ চত্বর থেকে শিক্ষক-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ ঢাকঢোল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার, ফেস্টুন নিয়ে আনন্দ শোভাযাত্রা বের করেন।
শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কলেজ চত্বরে আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুহুল আমিন মণ্ডল। প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হায়াত মো. রহমতউল্লা, পৌর মেয়র আবদুর রহমান মিয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী নাজমুল হুদা প্রমুখ।