কলেজ জাতীয়করণ দাবিতে মানববন্ধন ও সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী বৃষ্টি উপেক্ষা করে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন করেন।
সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী এ বছরের ২৮ জুন প্রতিষ্ঠানটি সরকারীকরণে তালিকাভুক্ত করা হয়। কিন্তু কোনো কারণ ছাড়াই ২৪ জুলাই তা বাতিল করা হয়। এর আগে ১৯৯০ সালে বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজ জাতীয়করণের জন্য তালিকাভুক্ত হয়, সেবারও তা বাস্তবায়ন হয়নি। বোদা পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজটি নারীদের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার প্রতিবাদ সভা ও স্মারকলিপি পেশ, কাল বুধবার বিক্ষোভ, ১৭ আগস্ট অভিভাবক সমাবেশ, ১৮ আগস্ট শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি, ২১ আগস্ট অনশন পালন ও ২২ আগস্ট উপজেলা সদরে অর্ধদিবস হরতাল পালনের কর্মসূচি ঘোষণা করা হয়।