কলেজ জাতীয়করণে আনন্দ শোভাযাত্রা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজকে জাতীয়করণের ঘোষণায় গতকাল বুধবার আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে।
ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজ চত্বর থেকে গতকাল দুপুরে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন আনন্দ শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। পরে জামতলা মোড়ে সমাবেশ হয়। সেখানে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মুকুল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাজাহান সিরাজ প্রমুখ।