কলেজ জাতীয়করণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজ জাতীয়করণের দাবিতে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রি কলেজের শিক্ষার্থী-শিক্ষকেরা। গতকাল সোমবার বেলা একটা থেকে দুইটা পর্যন্ত তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে তাঁরা অতিরিক্ত জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন।

বেলা একটার দিকে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। পরে তাঁরা সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত এ কলেজকে পাশ কাটিয়ে সদ্য প্রতিষ্ঠিত উপজেলার একটি অযোগ্য প্রতিষ্ঠানকে অন্যায্যভাবে জাতীয়করণের ঘোষণা দেওয়া হয়েছে। জাতীয়করণের ঘোষণা পুনর্বিবেচনা করা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ নানা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।