কলেজ জাতীয়করণের দাবিতে বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরে কাহারোল ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার সর্বস্তরের মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছেন।
গতকাল দুপুর ১২টার দিকে কাহারোল ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটির ব্যানারে ওই বিক্ষোভ মিছিলটি কাহারোল ডিগ্রি কলেজ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে তারা ইউএনও কার্যালয়ে এসে স্মারকলিপি দেয়। ইউএনও মোহাম্মদ আসলাম মোল্লা স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর প্রতিশ্রুতি দেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক শাহ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আতাউর রহমান, মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. হাফিজুল ইসলাম চৌধুরী প্রমুখ।