কলেজ জাতীয়করণের দাবিতে মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরের কালকিনি সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের কালকিনির ভুরঘাটা বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ করেন তাঁরা।
এতে সড়কের দুই পাশে কয়েক শ যানবাহন আটকে পড়ে। পরে প্রশাসনের আশ্বাসে বেলা একটার দিকে এই কর্মসূচি তুলে নেওয়া হয়। এ সময় শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, সরকার দেশের তিন শতাধিক কলেজ জাতীয়করণ করলেও দক্ষিণাঞ্চলের এই কলেজটি জাতীয়করণ করা হয়নি। যত দিন এই কলেজ জাতীয়করণ করা না হবে তত দিন পর্যন্ত লাগাতার কঠোর আন্দোলন চলবে।