প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালী সদর উপজেলার বাঁধেরহাটে আবদুল মালেক উকিল ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার কলেজের সামনে খলিফারহাট-ওদারহাট সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।
আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাবেক স্পিকার মরহুম আবদুল মালেক উকিলের নামে কলেজটি প্রতিষ্ঠিত।
মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি ছিলেন কলেজ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন। কলেজের অধ্যক্ষ এনামুল হকের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবস্থাপনা কমিটির সদস্য আ ন ম আবদুজ জাহের, দাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেলোয়ার হোসেন, নোয়ান্নই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ।