কলেজ থিয়েটারের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ স্লোগান নিয়ে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থিয়েটারের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার অনুষ্ঠিত কলেজ থিয়েটারের সাধারণ সভায় সভাপতিত্ব করেন নাট্যাভিনেতা কনক কুমার পাল। সভায় বক্তব্য দেন বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক ও নাট্যজন তৌফিক হাসান, পলাশ খন্দকার, কবির রহমান, আবদুল খালেক প্রমুখ। শেষে কনক কুমার পাল ও বিধান কৃষ্ণ রায়কে সমন্বয়ক, আমজাদ হোসেনকে সভাপতি ও তপন পাটোয়ারীকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি করা হয়।