প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট সরকারি কলেজের বার্ষিকী অনন্যা জুন সংখ্যায় শামীম খান নামের একজন লেখকের লেখায় সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত হেনেছে অভিযোগ তুলে প্রকাশনা নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ। গতকাল বুধবার সকালে নগরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে পরিষদের নেতারা এ দাবি জানান। মানববন্ধন চলাকালে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় উপদেষ্টা বিরাজ মাধব চক্রবর্তীর সভাপতিত্বে ও পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় ধরের সঞ্চালনায় সমাবেশ হয়। সেখান থেকে বলা হয়, ওই প্রকাশনায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ধর্ম নিয়ে কটূক্তি করায় সংখ্যালঘু ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। ১৫ সেপ্টেম্বরের মধ্যে বার্ষিকী নিষিদ্ধ করে শাস্তির দাবি জানানো হয়।