কলেজ ভবন নির্মাণে ডাচ্-বাংলা ব্যাংকের ৭০ লাখ টাকা অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডাচ্-বাংলা ব্যাংক শোলাকুড়ি কলেজ’ ভবন নির্মাণে ৭০ লাখ টাকা অনুদান দিয়েছে ডাচ্-বাংলা ব্যাংক। গত শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় কলেজ ভবন প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে কলেজ কমিটির কাছে অনুদানের চেক হস্তান্তর করা হয়।শোলাকুড়ি ও এর আশপাশের এলাকায় কোনো কলেজ না থাকায় সেখানকার অনেক শিক্ষার্থীকে বাড়ি থেকে অনেক দূরের কলেজে পড়াশোনা করতে হতো। এ কারণে অনেক শিক্ষার্থী বিশেষ করে ছাত্রীদের লেখাপড়া বন্ধ হয়ে যায় প্রতিবছর। এ অবস্থায় সেখানে কলেজটি প্রতিষ্ঠা করা হয়।কলেজ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন ডাচ্-বাংলা ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান সায়েম আহমেদ। অন্যান্যের মধ্যে ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান এম সাহাবুদ্দিন আহমেদ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ ও উপব্যবস্থাপনা পরিচালক মো. সাইদুল হাসানসহ শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।