কলেজ মাঠ জলাবদ্ধ থাকে চার মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের ক্যাম্পাস প্রায় চার জলাবদ্ধ হয়ে থাকে। সোম ও মঙ্গলবার দুই দিনের বৃষ্টিতে আউচপাড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ওই কলেজের মাঠ ছাপিয়ে পানি ভবনের আঙিনায় ঢুকেছে। প্রতিষ্ঠানের স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাশেম বলেন, অল্প বৃষ্টিতেই খেলার মাঠটি ছাত্রছাত্রীদের খেলাধুলা ও শরীরচর্চার অনুপযোগী হয়ে পড়ে। আর এ অবস্থা চলছে দীর্ঘদিন। বর্ষার সময় চার মাস একনাগাড়ে জলাবদ্ধ হয়ে থাকে এই ক্যাম্পাস। অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, সমস্যার সমাধানে কলেজ পরিচালনা কমিটি ও স্থানীয় প্রশাসন কারও কোনো নজর নেই। অধ্যক্ষ মো. হাফিজ উদ্দিন তালুকদার বলেন, স্কুলের অর্থায়নে মাঠটি আগেই মাটি ভরাট করা হলেও সুষ্ঠু পানি ও পয়োনিষ্কাশনের ব্যবস্থার অভাবে জলাবদ্ধতার নিরসন হচ্ছে না।