কলেজ শিক্ষকের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গৃহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনাইডেট কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল বুধবার গৃহকর্মীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কলারোয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ওই কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আশরাফুল ইসলামের (৪০) বাড়িতে তাঁর মেয়ে (১৭) দুই বছর ধরে কাজ করে আসছিল। আশরাফুল ইসলাম বিয়ের আশ্বাস দিয়ে তাঁর মেয়ের সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে আশরাফুল ইসলামকে বিয়ের জন্য চাপ দিলে তিনি মেয়েকে বাড়ি থেকে বের করে দেন। অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।