কলেজ সরকারি করার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজ সরকারি করার দাবিতে গতকাল বুধবার কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা প্রায় এক ঘণ্টা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি সঞ্চারকলিপি পাঠানো হয়েছে।
শিক্ষক-শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ আবদুল হালিম তালুকদার, শিক্ষক আবু মুসা বিশ্বাস, আউয়াল আনোয়ার, সৌমেন দাস প্রমুখ। দুপুর ১২টা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসী মহাসড়ক অবরোধ করেন।
পরে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সঞ্চারকলিপি দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, ১৯৯২ সালের উপনির্বাচন ও ১৯৯৬ সালের জাতীয় নির্বাচনের সময় গোয়ালন্দ উপজেলা কোর্ট মাঠে নির্বাচনী জনসভায় কলেজটি সরকারি করা হবে বলে বর্তমান প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন।