কলেজকে অনুদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গভীর নলকূপ স্থাপনের জন্য সিলেটের বিশ্বনাথ ডিগ্রি কলেজকে ১ লাখ টাকা দেওয়া হয়েছে। বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে এ অনুদান দেয়। গতকাল উপজেলার কলেজ রোডের ট্রাস্টের কার্যালয়ে কলেজের অধ্যক্ষ সিরাজুল হকের হাতে চেক তুলে দেন ট্রাস্টের সহসভাপতি আলহাজ এম আবদুস সাত্তার, ট্রাস্টি আবদুল গফুর ও আসাদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের স্থানীয় উপদেষ্টা কমিটির সহসভাপতি ছয়ফুল হক ও সাধারণ সম্পাদক আবদুল বারী।