কলেজছাত্র গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নবম শ্রেণীর এক ছাত্রীকে (১৫) ধর্ষণের চেষ্টা ও ঘটনাটি মুঠোফোনে ধারণ করার অভিযোগে কংকন দেব (২০) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মৌলভীবাজারের বড়লেখায় নিজ দক্ষিণভাগ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কংকন জুড়ী তৈয়বুন্নেছা একাডেমির বিএ (পাস) প্রথম বর্ষের ছাত্র। ওই ছাত্রীর সঙ্গে কংকনের প্রেমের সম্পর্কের সুযোগে মাস খানেক আগে ওই ছাত্রীকে কংকন ধর্ষণের চেষ্টা করেন ও তা মুঠোফোনে ধারণ করে রাখেন। এ ঘটনায় মামলা হয়েছে। মৌলভীবাজার প্রতিনিধি