কলেজছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গতকাল শুক্রবার মাছ ধরতে গিয়ে লাবলু মল্লিক (১৮) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়েছেন। লাবলু উপজেলার বরাইদ ইউনিয়নের আগ সাভার গ্রামের হারুন মল্লিকের ছেলে। সে স্থানীয় দরগ্রাম ভিকু মেমোরিয়াল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। বরাইদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল কুদ্দুস খান জানান, দুপুরে লাবলু দুই বন্ধুর সঙ্গে ধলেশ্বরী নদীতে মাছ ধরতে যান। সেখানে তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।