প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার বিজয়ঘাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বগুড়ার সরকারি শাহ সুলতান কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ছাত্র রাকিব হাসান ওরফে সুমন (১৮) নিহত হয়েছেন। রাকিব নন্দীগ্রাম উপজেলার বিজয়ঘাট গ্রামের মজিবুর রহমানের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাকিবের বাবা মজিবুর রহমান রাতে গ্রামের পাশে আমনখেতে সেচ দিয়ে ও হালচাষ করে ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বিজয়ঘাট এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাকিব হাসান মারা যান।