কলেজছাত্র নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরে অটোবাইক উল্টে রাশেদ হাওলাদার ওরফে মাসুদ রানা (১৯) নামের শরীয়তপুর সরকারি কলেজের এক ছাত্র নিহত হয়েছেন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। সদর থানার পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে কলেজ থেকে অটোবাইকে বাড়ি যাওয়ার পথে শরীয়তপুর কোর্টসংলগ্ন সেতুর ঢালে অটোবাইকটি উল্টে যায়। এ সময় রাশেদ অটোবাইকের নিচে পড়ে আহত হন। সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা দুইটার দিকে তাঁর মৃত্যু হয়। রাশেদ হাওলাদার ওই কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম কোটাপাড়া গ্রামের সোনামিয়া হাওলাদারের ছেলে। শরীয়তপুর প্রতিনিধি|