প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র মো. আরমান হোসেন (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। গত শুক্রবার উপজেলার রাজাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। আরমান নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মো. আবুল খায়েরের ছেলে। তিনি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র। দুপুরে নান্দাইল-দেওয়ানগঞ্জ সড়ক দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন আরমান ও তাঁর চাচাতো ভাই ফারুক মিয়া। সড়কের রাজাবাড়িয়া এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। এতে তাঁরা আহত হন। আরমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় তিনি সেখানে মারা যান।