কলেজছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাট শহরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার মাহেন্দ্রর (হিউম্যান হলার) ধাক্কায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা কলেজটির সামনে বাগেরহাট-খুলনা সড়ক এক ঘণ্টাঅবরোধ করে রাখেন। নিহত শিক্ষার্থীর নাম শহীদুল ইসলাম (১৮)। তিনি বাগেরহাট সদর উপজেলার নাটোইখালি গ্রামের সোবাহান শেখের ছেলে। তিনি খানজাহান আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান খান বলেন, শহীদুল সকাল সাড়ে নয়টার দিকে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে হেঁটে কলেজে যাচ্ছিলেন। পথে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী মাহেন্দ্র তাঁকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।