কলেজছাত্র নিহতের প্রতিবাদে শোকযাত্রা মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় গত বৃহস্পতিবার ভোরে মালবাহী গাড়ি চাপায় দুই বন্ধুসহ কলেজছাত্র নিহত হয়। এর প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে রোববার কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা শোকযাত্রা, মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি পেশ করেছেন।এ ছাড়া ওই দিন দুর্ঘটনার পর মহাসড়কে আটকে থাকা যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গোয়ালন্দঘাট থানায় পুলিশ বাদী হয়ে দ্রুতবিচার আইনে মামলা দায়ের করেছে।গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র সজীব প্রামাণিক গত বৃহস্পতিবার ভোরে ফজর নামাজ শেষ করে দুই বন্ধুকে সঙ্গে করে গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় এলাকার মের্সাস এমএমএস ব্রাদার্স অ্যান্ড কোম্পানির ইটভাটার সামনে যায়। এ সময় মহাসড়কের ওপর রাখা ইটের খামালের কারণে তারা অন্যত্র যেতে না পারায় পেছন থেকে মালবাহী একটি গাড়ি (কাভার্ড ভ্যান) তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে ঘাতক ভ্যানটি ভাঙচুর এবং তাতে অগ্নিসংযোগ করে।গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার বলেন, দুর্ঘটনায় তিনজন নিহতের পর বিক্ষুব্ধ জনতার দাবির পরিপ্রেক্ষিতে ওই দিনই বাসস্ট্যান্ডে নতুন করে গতিরোধক নির্মাণ, ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা গ্রহণ ও মহাসড়কের ওপর রাখা সব ইট জব্দ করে তা সরিয়ে ফেলা হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়ক ছয় ঘণ্টা অবরোধ, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে যারা দেশের সম্পদ ক্ষতিগ্রস্ত করেছে, তাদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের হয়েছে।