কলেজছাত্র পারভেজের খুনিদের শাস্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিনতাইকারীদের হাতে নিহত কলেজছাত্র পারভেজ বিশ্বাসের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ফরিদপুরে শোকসভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সরকারি ইয়াছিন কলেজে এ কর্মসূচি পালন করা হয়।
পারভেজ ওই কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল। কলেজ মিলনায়তনে বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত শোকসভায় সভাপতিত্বে করেন অধ্যক্ষ এ এইচ এম ইসাহাক। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন গণিত বিভাগের মো. শফিউদ্দিন শেখ, অর্থনীতি বিভাগের নূরুল ইসলাম খান, ব্যবস্থাপনা বিভাগের মো. নূরুল ইসলাম, বাংলা বিভাগের শাহীনুল ইসলাম, পারভেজের বাবা মো. জালালউদ্দীন বিশ্বাস এবং পারভেজের সহপাঠী আল আমিন শেখ ও মো. আলেখ। পরে কলেজ চত্বরে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে পালিত হয় মানববন্ধন। অধ্যক্ষ বলেন, এটি খুবই দুঃখজনক ঘটনা যে একটি মোটরসাইকেলের জন্য মেধাবী এক ছাত্রকে হত্যা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার এসআই নজরুল ইসলাম জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য তদন্ত শুরু হয়েছে। সদর উপজেলার আয়জদ্দিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামের কলেজছাত্র পারভেজ গত শুক্রবার মোটরসাইকেল নিয়ে নিখোঁজ হয়। গত রোববার গোয়ালন্দ-তাড়াইল সড়কের কাচারিরটেক এলাকা থেকে পারভেজের মৃতদেহ উদ্ধার করা হয়।:n:
ঘূর্ণিঝড় মহাসেন