কলেজছাত্র মোমিন হত্যা মামলার রায় আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্র কামরুল ইসলাম ওরফে মোমিন হত্যা মামলার রায় আজ। ৪ জুলাই দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মো. রেজাউল ইসলাম ২০ জুলাই রায় ঘোষণার তারিখ ধার্য করেন।মোমিন হত্যা মামলার নয়জন আসামির মধ্যে ছয়জন পলাতক। বাকি তিন আসামির মধ্যে মতিঝিল থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, সন্ত্রাসী হাবিবুর রহমান ওরফে তাজ ও ঠোঁট উঁচা বাবু কারাগারে আছেন। ২০০৫ সালের ১৩ সেপ্টেম্বর ইব্রাহিমপুরে নিজ বাড়ির কাছে ঢাকা কমার্স কলেজের ছাত্র মোমিন খুন হন।