কলেজছাত্রকে অপহরণ, মারধর, অস্ত্র উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের মাস্টারপাড়া এলাকা থেকে সাকিল হোসেন (১৭) নামের এক কলেজছাত্রকে অপহরণ করে শহীদ ভুলু স্টেডিয়ামে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। গত সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে শহরের মাস্টারপাড়া থেকে নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্র নাঈমের মুঠোফোন ছিনতাই করে একদল সন্ত্রাসী। ঘটনাটি স্থানীয় পৌর কাউন্সিলর সাঈদ পারভেজকে জানালে তিনি সন্ধ্যায় মুঠোফোনটি উদ্ধার করে দেন। এ ঘটনায় সন্ত্রাসীরা রাতে নাঈমের বাসায় হামলা চালিয়ে তাঁকে মারধর করে। এরপর সন্ত্রাসীরা নাঈমের বন্ধু সাকিল হোসেনকে মাইজদী বাজার এলাকার বাসা থেকে অপহরণ করে শহীদ ভুলু স্টেডিয়ামে নিয়ে মারধর ও ছুরিকাঘাত করে আটকে রাখে। পরে খবর পেয়ে সুধারাম থানার উপপরিদর্শক হাবিবুর রহমান ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।