কলেজছাত্রকে অপহরণ মুক্তিপণ দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চৌরাস্তা মোড় থেকে গতকাল শনিবার পারভেজ মিয়া (১৮) নামের এক কলেজছাত্রকে অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। পারভেজ উপজেলার রামনাথপুর গ্রামের জামাল মিয়ার ছেলে ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে পারভেজ প্রাইভেট পড়ে বাড়ি ফেরার সময় চৌরাস্তার মোড়ে পৌঁছালে পাঁচ-ছয়জন দুর্বৃৃত্ত অস্ত্রের মুখে পারভেজকে অপহরণ করে অটোরিকশায় করে নিয়ে যায়। পরে তারা মুঠোফোনে পারভেজের বাবার কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এ ঘটনায় জামাল মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।