কলেজছাত্রকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেতা সেজে অস্ত্র কেনার সময় মেহেদি হাসান (২০) নামের এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গত বৃহস্পতিবার শাহআলী থানার একটি মার্কেট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪-এর সদস্যরা নিজেদের পরিচয় গোপন করে মেহেদি হাসানের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। মেহেদি তাঁর অস্ত্রটি ছয় হাজার টাকায় বিক্রি করতে রাজি হন এবং তাঁদের বৃহস্পতিবার দুপুরে বাগদাদ শপিং কমপ্লেক্সে যেতে বলেন। গত বৃহস্পতিবার দুপুরে র্যাবের সদস্যরা মেহেদি হাসানের বই-খাতার ব্যাগে তল্লাশি চালিয়ে একটি ওয়ান শুটার গান উদ্ধার করেন।মেহেদি হাসানের বাবার নাম মো. সেলিম। গ্রামের বাড়ি যশোরের মনিরামপুরের দোদাড়িয়ায়।