কলেজছাত্রকে কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার গজেন্দ্রপুর গ্রামের শফিকুল ইসলামকে (১৯) এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ইউএনও সুলতানা আক্তার এ দণ্ডাদেশ দেন। আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শফিকুল কাওয়াখালী বাজারের করাতকল এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীকে পথরোধ করে প্রেমের প্রস্তাব দেন। ছাত্রীটি রাজি না হওয়ায় শফিকুল ব্লেড দিয়ে নিজের বাঁ হাত কেটে জখম করেন। খবর পেয়ে ইউএনও সুলতানা আক্তার পুলিশসহ গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসান। আদালত শফিকুলের প্রাথমিক চিকিৎসা শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।