কলেজছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর গ্রামে গতকাল মঙ্গলবার গোলাম মোহাম্মদ নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে সন্ত্রাসীরা।পুলিশ ও এলাকাবাসীর অনেকে জানান, উপজেলার সাহাপুর গ্রামের উজ্জ্বল, সাইফুল, চঞ্চল, ওবায়দুল ও শাওন; বাড়ি মজলিশ গ্রামের সজীব, ফয়েজ ও হূদয় চাপাতি, চায়নিজ কুড়াল ও রামদা দিয়ে ভট্টপুর গ্রামের আবদুল বাতেনের ছেলে গোলাম মোহাম্মদকে কুপিয়ে জখম করেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তিনি সোনারগাঁ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র।মারাত্মক আহত অবস্থায় গোলাম মোহাম্মদকে প্রথমে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তাঁর অবস্থার অবনতি ঘটলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান খান জানান, কলেজছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনায় তাঁর মা সাবিনা বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন।