কলেজছাত্রী অপহরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী শহরের এক কলেজছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করেছেন। পুলিশ মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
এজাহার সূত্রে জানা গেছে, গত সোমবার ওই কলেজছাত্রী শহরের মুন্সেফপাড়ায় নিজ বাসায় ছিল। সন্ধ্যার দিকে বাসার কলবেলের শব্দ পেয়ে সে ও তার ছোট ভাই দরজা খুললে সগির (২৮) নামের এক যুবক ও তাঁর কয়েকজন সহযোগী ধারালো অস্ত্রের মুখে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যান। রাতেই পুলিশ অভিযান চালিয়ে সগিরের বোন হেলেনা বেগম ও ফয়সাল নামের দুই আসামিকে গ্রেপ্তার করে।
পটুয়াখালী সদর থানার ওসি মনিরুল ইসলাম গতকাল মঙ্গলবার বিকেলে জানান, ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।