কলেজছাত্রী এসিড সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর গ্রামে মঙ্গলবার রাতে নিপা তালুকদার (১৭) নামের এক কলেজছাত্রী এসিড-সন্ত্রাসের শিকার হয়েছে। গতকাল সকালে তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।এসিডে নিপার গলা, হাত, কপালের কয়েকটি স্থান ক্ষত হয়েছে। পুলিশ এ ঘটনায় ইশতিহাক আহমেদ নামের এক তরুণকে আটক করেছে।জানা গেছে, গ্রামের মো. শাহ আলম তালুকদারের মেয়ে নিপা ঢাকায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী। এক সপ্তাহ আগে উপজেলার রামপুর গ্রামের বাড়ি আসে।হাসপাতালে চিকিৎসাধীন নিপা জানায়, গ্রামের রামপুর মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করার সময়ই তার এক বছরের সিনিয়র এলাকার ইশতিহাক তাকে প্রায়ই উত্ত্যক্ত করত। এক সপ্তাহ আগে বাড়িতে আসার পর ইশতিহাক আবারও তাকে উত্ত্যক্ত শুরু করে। একপর্যায়ে প্রেম নিবেদনও করে। সাড়া না দেওয়ায় সে তাকে নানাভাবে হুমকিও দেয়।নিপার মা সেলিনা বেগম বলেন, ‘রাত আড়াইটার দিকে নিপা হঠাৎ চিৎকার দিয়ে উঠলে আমার ঘুম ভেঙে যায়। নিপা চিৎকার করে বলতে থাকে তার শরীর জ্বলছে। দরজা খুলে ঘরের বাইরে গিয়ে ইশতিহাককে দৌড়ে যেতে দেখি।’পটুয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মশিউল আলম বলেন, মেয়েটির শরীরের কয়েকটি স্থান ক্ষত হয়েছে। তবে নিক্ষেপ করা তরল পদার্থ এসিড কি না, তা পরীক্ষার জন্য পাঠানো হবে। এ ছাড়া তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠাতে বলা হয়েছে।