কলেজছাত্রী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাদনচক হল মোড়ে গত বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় আশনারা খাতুন (২৩) নামের এক কলেজছাত্রী নিহত হয়েছেন। তিনি মনাকষা ইউনিয়নের বনকুল গ্রামের মোহাম্মদ কশিমুদ্দিনের মেয়ে এবং আদিনা ফজলুল হক সরকারি কলেজের দর্শন বিভাগের সম্মান চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এম ময়নুল ইসলাম ও স্থানীয় লোকজন জানান, আশনারা খাতুন অটোরিকশায় শিবগঞ্জ যাওয়ার পথে দাদনচক হল মোড়ে পড়ে যান। এ সময় একটি বালুভর্তি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ|