কলেজছাত্রী লাবনী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ে কলেজছাত্রী লাবনী রায়ের হত্যাকারীকে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের শেরেবাংলা পার্কের পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়।
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ও শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধনের আয়োজন করে। এতে লাবনী রায়ের বাবা-মা, কলেজের অধ্যক্ষ সেলিম উদ্দিন, জেলা জাগপার যুগ্ম আহ্বায়ক গুলশান আলম প্রধান, যুব জাগপার সভাপতি শাহারিয়ার রহমান ও নিহত লাবনীর কয়েকজন সহপাঠী বক্তৃতা করেন। আগামী সাত দিনের মধ্যে মেধাবী ছাত্রী লাবনী হত্যাকারীকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন বক্তারা।
গত ২৪ জুন রাতে সদর উপজেলার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী লাবনী রায় বাসা থেকে নিখোঁজ হয়। চার দিন পর বোদা উপজেলার সীমান্তবর্তী ভারতীয় ভূ-খণ্ড থেকে তার লাশ উদ্ধার করে বিএসএফ। এ ঘটনায় নিহত ছাত্রীর বাবা রমেশ চন্দ্র বাদী হয়ে প্রতিবেশী রামপদ রায় নামে এক যুবককে আসামি করে বোদা থানায় হত্যা মামলা করেন। কিন্তু পুলিশ ছয় দিনেও হত্যাকারীকে গ্রেপ্তার করতে পারেনি।