কলেজছাত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর একটি আবাসিক হোটেলে কলেজছাত্রী নাহিদা আক্তার ওরফে রিমা হত্যার দায়ে তাঁর স্বামী ফয়জুল আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রাজশাহীর দ্রুত বিচার বিশেষ আদালতের বিচারক শামসুল আলম গতকাল বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
একই সঙ্গে ফয়জুল আলমকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ফয়জুলের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার মাঝগ্রামে। নাহিদা নাটোরের বলারীপাড়া এলাকার সৈয়দ আবদুর রশিদের মেয়ে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বলেন, ২০০৬ সালের ২৯ জুলাই রাজশাহী নগরের লক্ষ্মীপুরের সেঞ্চুরি হোটেলে খুন হন নাহিদা। এ ঘটনায় তাঁর বাবা ফয়জুলসহ তাঁর পরিবারের পাঁচ সদস্যের বিরুদ্ধে মামলা করেন।