কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল বৃহস্পতিবার এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। দণ্ড পাওয়া যুবকের নাম মো. লিটন মিয়া (২৩)। তাঁর বাড়ি উপজেলার কালাপুর ইউনিয়নের সিরাজনগর গ্রামে। পুলিশ জানায়, বৃহস্পতিবার (গতকাল) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার একটি কলেজের ক্যাম্পাসে ঢুকে লিটন প্রথম বর্ষের এক ছাত্রীর হাত ধরে টানাটানি করেন। এ সময় কলেজ কর্তৃপক্ষ যুবকটিকে ধরে পুলিশে খবর দেয়। ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। শ্রীমঙ্গল থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় বৃহস্পতিবার বেলা তিনটার দিকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।