কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করার (ইভ টিজিং) অপরাধে ভ্রাম্যমাণ আদালত জাপান আহমেঞ্চদকে (২০) এক মাসের কারাদণ্ড দিয়েছেন। জাপানের বাড়ি উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামে। পুলিশ জানায়, মৌলভীবাজার সরকারি কলেজের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গত শুক্রবার রাতে জাপানকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. আশফাকুল হক চৌধুরী জাপানকে এক মাসের কারাদণ্ড দেন। শ্রীমঙ্গল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওয়াহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, জাপানকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।