কলেজছাত্রীকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুর উপজেলার পাঁচাকড়ি গ্রামে ববিতা বিশ্বাস নামের এক কলেজছাত্রী খুন হয়েছেন। জমি নিয়ে বিরোধের জেরে গতকাল বৃহস্পতিবার পাশের বাড়ির এক গৃহবধূ দা দিয়ে কুপিয়ে ববিতাকে হত্যা করেন। ওই গৃহবধূর নাম অনিতা বিশ্বাস। পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, ছয় ভাইবোনের মধ্যে ববিতা ছিলেন দ্বিতীয়। তিনি অভয়নগর উপজেলার নওয়াপাড়া ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।