কলেজছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার দেবহাটা উপজেলার বহেরা গ্রামের এক কলেজছাত্রীকে (২২) ধর্ষণের অভিযোগে গত সোমবার আইয়ুব হোসেনকে এবং অশ্লীল দৃশ্যের ভিডিও মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গতকাল বুধবার রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।ওই ছাত্রী জানান, তিনি শহরের একটি ছাত্রীনিবাসে থেকে পড়াশোনা করেন। গত ২ সেপ্টেম্বর পরীক্ষা শেষে বিকেলে সবজি কেনার জন্য যাচ্ছিলেন। পথে সদর উপজেলার কাশেমপুর গ্রামের আরিফুল ইসলাম (২২), একই গ্রামের মো. সবুজ (২০) ও রসুলপুরের আইয়ুব হোসেন (৩২) তাঁর গতি রোধ করেন। এরপর ওই কলেজছাত্রীর মুখ কাপড় দিয়ে বেঁধে আইয়ুবের ঘরে নিয়ে যান। এ সময় তাঁর বাবার মুঠোফোন নম্বর জেনে নেওয়া হয়। পরে কলেজছাত্রীকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে ওই তিনজন ধর্ষণ করেন। ধর্ষণের ভিডিওচিত্র ধারণ করা হয়। এরপর তাঁকে অচেতন অবস্থায় ফেলে রেখে ধর্ষকেরা চলে যান। পরে স্থানীয় এক নারীর সহযোগিতায় তিনি বাসায় আসেন।ওই ছাত্রীর বাবা জানান, ৪ অক্টোবর একটি মুঠোফোন থেকে মেয়ের আপত্তিকর ছবি মুঠোফোন ও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়। পরদিন হুমকি দিয়ে টাকা নিয়ে কদমতলা সেতুর কাছে আসতে বলা হয়। রাতে তাঁর মেয়ে ও সদর থানার উপপরিদর্শক (এসআই) অনিমা রানী বোরকা পরে সেতুর কাছে যান। কিন্তু দুর্বৃত্তরা ওই দিন আসেননি। ৬ অক্টোবর সবুজ ও আরিফুল পরিচয়ে আবারও মুঠোফোনে টাকা দাবি করা হয়। বিষয়টি পুলিশ সুপারকে জানালে তিনি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। সোমবার তাঁর মেয়ে অরিফুল, সবুজ ও আইয়ুবের নামে মামলা করেন। রাতে আইয়ুবকে গ্রেপ্তার ও সবুজের বাড়ি থেকে কম্পিউটার জব্দ করে আপত্তিকর ছবি উদ্ধার করা হয়। গতকাল রফিকুলকে তাঁর কম্পিউটারে আপত্তিকর ছবি থাকার অভিযোগে গ্রেপ্তার করে পুলিশ।ছাত্রীর মায়ের অভিযোগ, মামলা করায় যুবলীগের এক নেতা তাঁদের হুমকি-ধমকি দিচ্ছেন। ওই নেতার সহযোগী কদমতলা বাজার ব্যবসায়ী সমিতির এক নেতা আরিফুলের সঙ্গে তাঁর মেয়ের বিয়ের প্রস্তাব দিচ্ছেন। প্রস্তাব না মানলে পরিণতি আরও ভয়ংকর হবে বলে হুমকি দিচ্ছেন।সাতক্ষীরা সদর থানার ওসি গাজী মোহামঞ্চদ ইব্রাহিম জানান, রফিকুল ও আইয়ুবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সদর হাসপাতালে গত মঙ্গলবার ডাক্তারি পরীক্ষা শেষে বিচারিক হাকিম মিল্টন হোসেন ওই ছাত্রীর জবানবন্দি নিয়েছেন।