কলেজছাত্রীকে ধর্ষণ: দায় স্বীকার করে একজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীকে গণধর্ষণের মামলায় এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ শুক্রবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি খান চৌধুরী তাঁর জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে যাত্রাবাড়ী থানায় করা এই মামলার তদন্তকারী কর্মকর্তা ওই আসামিকে আদালতে হাজির করে আসামির জবানবন্দি রেকর্ডের আবেদন করেন। পরে ওই আসামি দায় স্বীকার করে জবানবন্দি দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ১৫ মার্চ ওই শিক্ষার্থী কোচিং করার জন্য বাসা থেকে বের হলে ওত পেতে থাকা তিন যুবক তাঁকে জোর করে মাইক্রোবাসে তোলেন এবং কালো কাপড় দিয়ে মুখ বেঁধে ফেলেন। পরে রাজধানীর মাতুয়াইল এলাকার একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় পরবর্তী সময়ে ওই শিক্ষার্থী তিনজনের নাম উল্লেখ করে যাত্রাবাড়ী থানায় মামলা করেন। এজাহারভুক্ত বাকি দুই আসামি পলাতক রয়েছেন।