কলেজছাত্রীকে ধর্ষণ, ভিডিও ইন্টারনেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে সরকারি কলেজের এক ছাত্রীকে ধর্ষণ এবং তা মুঠোফোনে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জব্ধ করা হয়েছে একটি কম্পিউটার। জোর করে অশ্লীল ভিডিও ধারণ এবং পরে তা প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন। সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের নেহাব গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনায় জড়িত সন্দেহে গতকাল বুলবুল মিয়া ও ইলিয়াছ খান নামের দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও নিপীড়নের শিকার ছাত্রীর পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নিপীড়নের শিকার মেয়েটি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। একই গ্রামের আবুল হোসেনের ছেলে আওলাদ মাধবদী মহাবিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীতে পড়ে। একই গ্রামের হওয়ায় ওই ছাত্রী আওলাদের কাছ থেকে পড়াশোনার সহযোগিতা নিত। কিছুদিন আগে ওই ছাত্রী পড়ালেখার প্রয়োজনে আওলাদের বাড়িতে গেলে সে জোর করে শারীরিক সম্পর্ক করে। এবং মুঠোফোনে চিত্র ধারণ করে। মানসমঞ্চান হারানোর ভয়ে বিষয়টি পরিবারের কাছে লুকিয়ে রাখে মেয়েটি। আওলাদ ওই চিত্র ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আবার ছাত্রীটির সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং মুঠোফোনে ভিডিওচিত্র ধারণ করে। সর্বশেষ এক সপ্তাহ আগে আওলাদের ডাকে কলেজছাত্রী সাড়া না দেওয়ায় সে ধারণ করা স্থিরচিত্র ও ভিডিওচিত্র ফেসবুকসহ এলাকার তরুণদের মুঠোফোনে ছড়িয়ে দেয়।
এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা পুলিশের বেশ কয়েকটি দল নেহাব গ্রামে পৃথক অভিযান চালিয়ে বুলবুল ও নেহাব বাজারের বিসমিল্লাহ টেলিকমের মালিক ইলিয়াছকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিসমিল্লাহ টেলিকমের কম্পিউটার জব্দ করে পুলিশ। সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) বদরুল আমিন বলেন, বাকিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।