কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, স্থানীয় কলেজের এক ছাত্রীর সঙ্গে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া গ্রামের জাহাঙ্গীর আলমের (৩২) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত মঙ্গলবার সকালে জাহাঙ্গীর বিয়ে করার কথা বলে মুঠোফোনে মেয়েটিকে বাড়ি থেকে ডেকে নেন। পরে স্ত্রীর পরিচয়ে স্থানীয় একটি আবাসিক হোটেলে নিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। খবর পেয়ে পুলিশ হোটেলের একটি কক্ষ থেকে তাঁদের আটক করে। মেয়েটি অভিযোগ করেন, বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেলকক্ষে নিয়ে তাঁকে ধর্ষণ করা হয়েছে। তাই বাধ্য হয়ে তিনি জাহাঙ্গীরের বিরুদ্ধে বুধবার রাতে জগন্নাথপুর থানায় মামলা করেছেন।জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকছুদুর রহমান জানান, মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।