কলেজছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে যুবক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমায় এক কলেজছাত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে ছাড়ার অভিযোগে সালেহ আহমদ ওরফে সেলিম (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে গতকাল বুধবার মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মোতালেব পাঁচ দিনের রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ বৃহস্পতিবার থেকে সেলিমকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে বলে উপপরিদর্শক মোতাবেল প্রথম আলোকে জানান। পুলিশ জানায়, একটি নগ্ন ছবির সঙ্গে দক্ষিণ সুরমার এক কলেজছাত্রীর মুখ যুক্ত করে ফেসবুকে ছাড়া হয়। এ ব্যাপারে কলেজছাত্রীর মা বাদী হয়ে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানায় একটি মামলা করলে পুুলিশ তদন্ত শুরু করে। গত সোমবার রাতে পুলিশ দক্ষিণ সুরমার জালালপুর বাজার থেকে কলেজছাত্রীর ছবি বিকৃত করার নমুনাসহ মুঠোফোন ব্যবসায়ী যুবক সেলিমকে গ্রেপ্তার করে।মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহামঞ্চদ মুরসালিন জানান, গ্রেপ্তারের সময় কলেজছাত্রীর ১২টি বিকৃত ছবি উদ্ধার করা হয়েছে। এ সময় তাঁর ব্যবহূত একটি কম্পিউটার ও দুটো মুঠোফোন জব্দ করা হয়। সেলিমকে রিমান্ডে নেওয়া হয়েছে।