কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা থেকে গত রোববার রাতে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নাজিফা আনজুম (১৭)। সে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল।উত্তরা থানা পুলিশ জানিয়েছে, গতকাল বিকেলে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে আনজুম। রোববার রাত সাড়ে ১১টার দিকে পরিবারের লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়। গতকাল সোমবার সকালে তার দাফন সম্পন্ন হয়েছে।আনজুমের বাবা আবদুল মোতালেব ধান গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা। তাঁদের বাসা ১৩ নম্বর সেক্টরে।