কলেজছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে বিলকিস আক্তার (২০) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে চট্টগ্রাম-হাটহাজারী রেললাইনের চৌধুরীহাট এলাকায় এ ঘটনা ঘটে। কুলগাঁও সিটি করপোরেশন কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন বিলকিস।
রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আরব আলী প্রথম আলোকে জানান, শহর থেকে ছেড়ে যাওয়া তেলবাহী ওয়াগনের নিচে কাটা পড়ে বিলকিস আক্তার নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে।