প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে সুস্মিতা চক্রবর্তী (২১) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সোয়া দুইটার দিকে কিশোরগঞ্জ-ভৈরব রেলপথের সদর উপজেলার যশোদল বাকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সুস্মিতা শহরের নগুয়া এলাকার স্বপন চক্রবর্তীর মেয়ে ও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের স্নাতক শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে জিআরপি থানায় নিয়ে আসে। কিশোরগঞ্জ প্রতিনিধি