কলেজছাত্রীর মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী রিপা বেগমের মৃত্যুর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। এই দাবিতে ওই কলেজের শিক্ষার্থীরা গতকাল রোববার ক্যাম্পাসে মানববন্ধন করে। গতকাল বেলা ১১টার দিকে কলেজের ডিগ্রি শাখায় এ কর্মসূচি পালন করা হয়। শেষে কলেজের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একই দাবিতে একটি স্মারকলিপি দেয়।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ৩১ মার্চ সকালে প্রতিবেশীরা শহরের দক্ষিণ কমলাপুর এলাকায় স্বামী আশিকের ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রিপাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। ফরিদপুর সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আশিক রাজেন্দ্র কলেজের নৈশপ্রহরী।ফরিদপুর কোতোয়ালি থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।