কলেজছাত্রীসহ চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা, সাতক্ষীরার তালা, বগুড়ার শেরপুর, রাজবাড়ীর গোয়ালন্দে গত রোববার ও গতকাল সোমবারে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীসহ চারজন নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: নগরকান্দা উপজেলার তালমার মোড় এলাকায় আশরাফুল (১৩) নামের এক কিশোর গতকাল সকাল নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। আশরাফুলের বাড়ি গোপালগঞ্জে। সে তালমা আল মারকাজুল এতিমখানায় পড়ত।সাতক্ষীরা: তালা উপজেলার কবি আবু সেকেন্দার সড়কের গোনালী বাজার এলাকায় গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে যশোরগামী একটি চলন্ত বাস থেকে নামার সময় পড়ে যান কলেজছাত্রী ডলি খাতুন (২০)। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। ডলি তালা উপজেলার গোনালী গ্রামের কাসেম গাজীর মেয়ে। তিনি তালা টেকনিক্যাল কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। বাসচালক ইসরাফিল হোসেন ও তাঁর সহকারী তরিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর শহরের হাজীপুর এলাকায় গতকাল বেলা তিনটার দিকে গাছের গুঁড়িভর্তি একটি ট্রাকের পাশ দিয়ে রেজাউল করিম (২৫) নামের এক ব্যক্তি বাইসাইকেলে করে যাচ্ছিলেন। ট্রাকটি উল্টে গেলে গাছের গুঁড়ির চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।