কলেজছাত্রীসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় গতকাল মঙ্গলবার বাসের চাপায় এক কলেজছাত্রী নিহত হয়েছে। একই দিন পাবনার সাঁথিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হন।ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ এলাকায় গতকাল সকালে একটি যাত্রীবাহী বাসের চাপায় বাইসাইকেলের আরোহী শীবগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী মালা রানী (১৬) নিহত হয়। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়ক অবরোধ করে গতিরোধক নির্মাণের দাবি জানায়। পাবনা-ঢাকা মহাসড়কে সাঁথিয়া উপজেলার হাটখালী এলাকায় গতকাল দুপুরে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার আরোহী ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা গ্রামের মো. সুজন হোসেন (৩০) নিহত হন।