কলেজছাত্রীসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হন আরও ২০ যাত্রী। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার ভগীরথপুরে এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন: নরসিংদী সদর উপজেলার বিরামপুর গ্রামের আলী আকবরের মেয়ে তানিয়া আক্তার (১৮), কোতালীরচরের ফাতেমা বেগম (৩৮), ছোট মাধবদীর লাদেন মিয়া (৫২), বিরামপুর গ্রামের খাদিজা আক্তার (৬৫) এবং বাহ্মণবাড়িয়ার ইসমাইল হোসেন (৪০)। এঁদের মধ্যে তানিয়া নরসিংদীর ন্যাশনাল কলেজ অব এডুকেশনের বিবিএর প্রথম বর্ষের ছাত্রী।পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সকালে নরসিংদীর মাধবদী থেকে রংধনু পরিবহনের একটি যাত্রীবাহী বাস নরসিংদী সদরের দিকে যাচ্ছিল। অপরদিকে নরসিংদী থেকে ঢাকায় যাচ্ছিল মেঘালয় লাক্সারি পরিবহনের একটি যাত্রীবাহী বাস। সকাল আটটার দিকে ভগীরথপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মেঘালয় লাক্সারি পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাড়ি মেরামতের গ্যারেজে ঢুকে পড়ে। এতে গ্যারেজে থাকা একটি প্রাইভেটকারের ব্যাপক ক্ষতি হয়।দুর্ঘটনায় ঘটনাস্থলেই রংধনু পরিবহনের চার যাত্রীর মৃত্যু হয়। নরসিংদী সদর হাসপাতালে মারা যান লাদেন মিয়া।আহত যাত্রীদের মধ্যে নরসিংদীর স্বপন সাহা, রুহুল আমিন, রতন সাহা, এনিরা রানী সাহা, রুবেল মিয়া, হেলাল মিয়া, রিপন মিয়া; একই উপজেলার মাধবদীর এমদাদ মিয়া, হাকিম মিয়া, আরজু মিয়া; রায়পুরা উপজেলার ডৌকারচর গ্রামের তুহিন মিয়া, ইমান হোসেন, আনোয়ার হোসেন, মোমেন মিয়া; পাইকারচরের আমজাদ মিয়া; কুড়িগ্রামের আলম মিয়াকে নরসিংদী সদর ও মাধবদীর বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।নরসিংদী সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. সেলিম প্রথম আলোকে বলেন, নিহত পাঁচজনের মধ্যে শুধু ফাতেমা আক্তারের ময়নাতদন্ত হয়েছে। জেলা প্রশাসকের অনুমতিক্রমে বাকি চারজনের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত দুটি বাসই পুলিশি হেফাজতে রয়েছে।