কলেজছাত্রের এক বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে বিদ্যালয়ের ভেতরে ঢোকে সপ্তম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে গতকাল শনিবার এক কলেজছাত্রকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন।
ওই বিদ্যালয় ও এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, রংপুর সরকারি কলেজের স্নাতক (সম্মান) শেষ বর্ষের ছাত্র নীলফামারীর জলঢাকার কৈমারী এলাকার জয়দেব রায়। জয়দেব গতকাল দুপুর ১২টার দিকে এক বালিকা উচ্চবিদ্যালয়ের ভেতরে ঢোকেন। এ সময় জয়দেব বিদ্যালয়ের দোতলায় উঠে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। অন্য শিক্ষার্থীরা এ ঘটনার প্রতিবাদ করে। বিষয়টি মুহূর্তের মধ্যে বিদ্যালয়ে ছড়িয়ে পড়লে বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা তাঁকে আটক করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে নিয়ে যান। এরপর বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসন ও পুলিশকে জানানো হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা খাতুন বিদ্যালয়ে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জয়দেবকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।